ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি

সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৭:২৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৭:২৪:৫০ অপরাহ্ন
সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির  আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলার ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" (এক শিশু, একটি গাছ) কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে।

​সোমবার (২৯ জুন) দেশব্যাপী একযোগে শুরু হওয়া ৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় অভিযানের অংশ হিসেবে বিকাল ৩ টায় স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য  অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি'র  প্রতিনিধি উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা ছাত্রদলের আহবায়ক ও ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদাত হোসেন মিন্টু, ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক  রফিকুল ইসলাম , উপজেলা বিএনপির সাবেক সদস্য খাইরুজ্জামান সিটু, চৌগ্রাম ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক এমদাদুল হক মিলন, সাবেক সভাপতি রাজু আহমেদ প্রমুখ। 

বৃক্ষরোপণ শেষে ​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়তে প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির যত্ন নেওয়া উচিত। "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" স্লোগানকে হৃদয়ে ধারণ করে আগামী প্রজন্ম পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

​অনুষ্ঠান শেষে  বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি—এই তিন প্রজাতির বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সুধীজন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব চারা রোপণ ও তা রক্ষণাবেক্ষণের শপথ নেয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ